নীলফামারীর সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েলের মা মাহমুদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ৪টার দিকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।
মাহমুদা বেগম পাঁচ ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাদ জোহর সৈয়দপুর উপজেলার ৩ নম্বর বাঙালিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লক্ষণপুর চড়কপাড়া এলাকার শাইল্যার মোড়সংলগ্ন নিজ বাড়িতে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমার রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।