শিরোনাম

গাজীপুরে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

গাজীপুরে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

 

গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় ওই অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

সোমবার সকালে জেলা প্রশাসক আকস্মিকভাবে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান। এ সময় তিনি অফিসের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ভূমি কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান ও আব্দুল হালিমকে সাময়িক বরখাস্ত করা হয়।

জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, “আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।”

পরিদর্শন শেষে তিনি সফিপুরের আরেকটি ভূমি অফিস পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দেন। তদন্ত শেষে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর