শিরোনাম

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকীতে হুইলচেয়ার ও বাইসাইকেল বিতরণ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকীতে হুইলচেয়ার ও বাইসাইকেল বিতরণ

রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় দরিদ্র ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের মধ্যে হুইলচেয়ার ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বাগেরহাটের রামপালে বিদ্যুৎকেন্দ্রের প্রশাসনিক ভবন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ১৫ জনের হাতে হুইলচেয়ার এবং ১৫ জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল তুলে দেওয়া হয়।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্ল্যান্ট প্রধান অভিষেক কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশনস) রবীন্দ্র কুমার। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক (কমার্শিয়াল) অজয় দুয়া, ব্যবস্থাপনা পরিচালক রামনাথ পূজারী, পরিচালক নগেন্দ্র কুমার মিশ্র এবং এক্সিম ব্যাংকের মহাব্যবস্থাপক মীনা ভার্মা।

অনুষ্ঠানে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মহাব্যবস্থাপক (মানবসম্পদ) আনোয়ারুল আজিম বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় ৩০টি হুইলচেয়ার ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এ ছাড়া বছরজুড়েই এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর