শিরোনাম

ক্যান্সারে আক্রান্ত সাবেক পুলিশ সদস্য আজিজ, উন্নত চিকিৎসায় সহযোগিতা প্রয়োজন

ক্যান্সারে আক্রান্ত সাবেক পুলিশ সদস্য আজিজ, উন্নত চিকিৎসায় সহযোগিতা প্রয়োজন

মানুষের নিরাপত্তায় বাংলাদেশ পুলিশে দায়িত্ব পালন করা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তৌফর আলী চৌকিদার বাড়ির বাসিন্দা আজিজুল হক আজ ক্যান্সারে আক্রান্ত হয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। চাকরিরত অবস্থায় তাঁর শরীরে ক্যান্সার শনাক্ত হয়। দীর্ঘদিন দেশে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তবে ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়েছে তাঁর পরিবার।

পরিবার সূত্রে জানা গেছে, পুলিশের চাকরিতে থাকা অবস্থায় আজিজুল হকের শরীরে ক্যান্সার শনাক্ত হওয়ার পর দেশে চিকিৎসা শুরু হয়। পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এতদিন তাঁর চিকিৎসা চলেছে। এরই মধ্যে তাঁকে ছয়টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। তবে দীর্ঘ চিকিৎসার পরও তাঁর শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়নি।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, উন্নত চিকিৎসার জন্য দ্রুত আজিজুল হককে ভারতে নেওয়া প্রয়োজন। দীর্ঘদিনের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি প্রায় নিঃস্ব হয়ে পড়েছে। ফলে বর্তমানে ভারতে নিয়ে তাঁর চিকিৎসার খরচ বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।

আজিজুল হকের পরিবারে রয়েছেন অসহায় মা, একজন প্রতিবন্ধী বোন, স্ত্রী ও ছোট সন্তান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন সংকটময় অবস্থায় ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন স্বজনরা।

আজিজুল হকের স্বজনরা জানান, একজন সন্তান তাঁর বাবাকে ফিরে পেতে চায়, একজন স্ত্রী তাঁর স্বামীকে সুস্থ দেখতে চান এবং একজন মা চান তাঁর সন্তান সুস্থ হয়ে আবার ঘরে ফিরুক। তাই তাঁর চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের সহযোগিতা কামনা করেছেন তাঁরা।

স্বজনরা বলেন, ১০০ টাকা, ৫০০ টাকা কিংবা যার যতটুকু সামর্থ্য, সে অনুযায়ী সহযোগিতা করলেও তা আজিজুল হকের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্মিলিত সহযোগিতায় ক্যান্সারে আক্রান্ত এই সাবেক পুলিশ সদস্যের উন্নত চিকিৎসার সুযোগ তৈরি হতে পারে।

যেভাবে সহযোগিতা করবেন

বিকাশ: ০১৮৬৮-৪৭০৩৯৭

ডাচ্-বাংলা ব্যাংক
অ্যাকাউন্ট নম্বর: ১৬৬১৫৮০৫২১৩৫৬
অ্যাকাউন্টের নাম: Azizul Hoq
শাখা: বসুরহাট শাখা

আজিজুল হকের পরিবারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার পাশাপাশি তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর