শিরোনাম

‘বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দ্বিতীয় দেশ নেই’

‘বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দ্বিতীয় দেশ নেই’
বাসস

পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দ্বিতীয় কোনো দেশ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, মহান আল্লাহর মেহেরবানিতে সব ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান সম্প্রীতি বাংলাদেশের গর্ব ও অহংকার।

সোমবার রাতে সিলেটের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করা বাংলাদেশের সব ধর্মের মানুষের জন্মগত অধিকার। এ দেশের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে মিলেমিশে বসবাস করে আসছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে কোনো স্বার্থান্বেষী মহল নাশকতার চেষ্টা করলে তখনই দেশের শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হয়। এ ধরনের অপচেষ্টা ছাড়া দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

পূজামণ্ডপ পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

এর আগে সিলেটে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জাতীয় পর্যায়ে বিজয়ী প্রতিযোগীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন বাণিজ্যমন্ত্রী।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর