২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিলম্ব ফি ছাড়া আগামী ২৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণের শেষ তারিখ ২৮ নভেম্বর এবং ফি জমা দেওয়ার শেষ সময় ২৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। বিলম্ব ফিসহ ফি জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর।
ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণ ও ফি জমা দেওয়ার কার্যক্রম সম্পন্ন করতে অনুরোধ জানানো হয়েছে।