শিরোনাম

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমীন আটক

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমীন আটক

 জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমীনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে আটক করা হয়।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মুফতি রুহুল আমীনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

মুফতি রুহুল আমীনের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায়।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর