শিরোনাম

চট্টগ্রামে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিসহ ৪ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিসহ ৪ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতিসহ চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার সাহেরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান মাহফুজ (৫৮), চট্টগ্রাম উত্তর জেলা মুজিবিয়ান বাংলাদেশের সদস্য মো. শাহাদাত হোসেন মিলন (২৮), জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আলমগীর ভূঁইয়া (৬০) ও ইছাখালী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রাকিবুল ইসলাম (২৩)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে চট্টগ্রামের হালিশহর থানার আই ব্লক এলাকায় অভিযান চালিয়ে মিরসরাইয়ের সাহেরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান মাহফুজকে গ্রেপ্তার করা হয়। এছাড়া উপজেলার কাটাছরা এলাকা থেকে মো. শাহাদাত হোসেন মিলন, জোরারগঞ্জ এলাকা থেকে মো. আলমগীর ভূইয়া ও ইছাখালী এলাকা থেকে রাকিবুল ইসলামকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় সাহেরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর