সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের পৃথক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সন্ত্রাসবিরোধী আইনের পৃথক মামলার আসামি আওয়ামী লীগ নেতা থানাঘাটা মাড়িয়ালা গ্রামের ছহিল উদ্দিন সরদারের ছেলে জাহাঙ্গীর আলম (৪৬), বড়দল গ্রামের মৃত এস এম ইউনুছ আলীর ছেলে মো. আলমগীর হোসেন (৪২), প্রতাপনগর গ্রামের মৃত মাজেদ হাওলাদারের ছেলে মো. মাকসুদুল রহমান (৪৫), ফকরাবাদ গ্রামের ইনসাফ আলী সরদারের ছেলে এস এম শাফিয়ার রহমান, জামালনগর গ্রামের ফকির গোলদারের ছেলে কালিদাশ গোলদার (৪০) এবং বুড়িয়া গ্রামের প্রবোধ কুমার মণ্ডলের ছেলে জ্যোতিষ কুমার মণ্ডল।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।