শিরোনাম

সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান বীর প্রতীকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান বীর প্রতীকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নীলফামারীর সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান বীর প্রতীকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বাদ জোহর শহরের গোলাহাট রেলওয়ে কলোনি ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পরে তাঁকে শহরের গোলাহাট কবরস্থানে দাফন করা হয়।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে নীলফামারী জেলা পুলিশ এবং পরে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁকে পৃথকভাবে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় জাতীয় পতাকা, মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক পতাকা ও সেনাবাহিনীর পতাকা দিয়ে তাঁর কফিন আচ্ছাদিত করা হয়।

সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষে বীর মুক্তিযোদ্ধা মো. অর্পণ শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বাংলাদেশ সেনাবাহিনী ও বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার পক্ষ থেকে কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানানো হয়।

বার্ধক্যজনিত কারণে সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের গোলাহাট এলাকার নিজ বাসভবনে মারা যান মতিউর রহমান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মতিউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরোজ এবং দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ড. শাহনাজ ফারজানা আফরোজের বাবা। তিনি একই হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আবদুস সালামের শ্বশুর।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর