শিরোনাম
শেখ হাসিনা

প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরতে চান

প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরতে চান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্রেপ্তার, কারাবন্দি বা হত্যার আশঙ্কা থাকলেও আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান তিনি। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের মানুষের আহ্বানেই তিনি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

ভারতের একটি গোপন স্থানে অবস্থান করছেন বলে জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশে ফেরার বিষয়ে ভারতের পক্ষ থেকে তার ওপর কোনো চাপ নেই এবং প্রত্যর্পণ ইস্যুর সঙ্গেও তার সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই। তার ভাষ্য, তিনি নিজ উদ্যোগেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়ার পর তিনি ভারতে আশ্রয় নেন। পরে বাংলাদেশ সরকার তাকে ফেরাতে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন করে, যা এখনও ভারতের বিবেচনায় রয়েছে।

সাক্ষাৎকারে শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক দমন-পীড়ন এবং ২০২৪ সালের ছাত্র আন্দোলনে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, তার সরকার সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছে এবং পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলার চেষ্টা করেছে। তার মতে, ওই আন্দোলন ছিল কেবল ছাত্র আন্দোলন নয়, বরং সরকার উৎখাতের উদ্দেশ্যে পরিচালিত একটি সংগঠিত অভিযান।

মানবতাবিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে তিনি "আইনের পোশাকে রাজনৈতিক প্রতিশোধ" বলে উল্লেখ করেন।

আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতিতে নিজের ভূমিকা সম্পর্কে সরাসরি মন্তব্য না করলেও শেখ হাসিনা বলেন, ক্ষমতা নয়, মানুষের সেবা করাই তার উদ্দেশ্য।

ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, প্রতিটি পরিবারের প্রতি তার সহানুভূতি রয়েছে। তবে আন্দোলনের সময় সরকারের পদক্ষেপের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাননি।

সূত্র: এএফপি, এনডিটিভি

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর