শিরোনাম

হরিপুর কামাল উদ্দিন মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় শতভাগ পাস

হরিপুর কামাল উদ্দিন মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় শতভাগ পাস

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হরিপুর কামাল উদ্দিন মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে চলতি বছরের দাখিল পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থী পাস করেছে। শতভাগ পাসের এ সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর মাদ্রাসাটি থেকে মোট ২৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে।

১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হরিপুর কামাল উদ্দিন মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসাটি ছাগলনাইয়া উপজেলার হরিপুর বাংলা বাজার এলাকায় অবস্থিত। প্রতিষ্ঠানটির মাদ্রাসা কোড ১৮০৬৪, এমপিও কোড ০৯০১০৯২১০১ এবং EIIN নম্বর ১০৬৪৯৭।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সোহরাব হোসেন শতভাগ পাসের ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা এবং গভর্নিং বডির সঠিক দিকনির্দেশনার কারণেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

শতভাগ পাসের ফলাফলকে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের জন্য ইতিবাচক অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর