বাগেরহাটের মোরেলগঞ্জে আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান প্রার্থী মো. আবু সালেহ খান।
সোমবার উপজেলার মধ্যখাউলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সিরাজউদ্দীন মোসলেম মোবারক সাইক্লোন শেল্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও মিরপুর সরকারি বাংলা কলেজের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারম্যান প্রার্থী মো. আবু সালেহ খান। সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মো. দেলোয়ার হাওলাদার।
এ সময় ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো. হালিম ফরাজিসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
.jpeg)
সভায় আবু সালেহ খান বলেন, এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে তাদের সমস্যা ও প্রত্যাশা জানতে চান তিনি। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, স্থানীয় মানুষের পাশে থেকে তাদের প্রয়োজন ও সমস্যাগুলো যথাযথভাবে তুলে ধরাই তার মূল উদ্দেশ্য।
সভা শেষে পাঁচ শতাধিক মানুষের মধ্যে তবারক বিতরণ করা হয়।