নীলফামারী প্রতিনিধি
নীলফামারী জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত কার্যক্রমের সাথে সম্পৃক্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের তালুক মানুঘমারা গ্রামের মো. ফজলুল ইসলাম (২৮)।
তিনি মো. আব্দুস সামাদের ছেলে এবং সদর উপজেলা যুবলীগের ৭ নং কচুকাটা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক। তাঁর বিরুদ্ধে নীলফামারী সদর থানার এফআইআর নং-১৪ (তারিখ: ১৪ ডিসেম্বর, ২০২৫; জিআর নং-৩৭২, ধারা: ৬/৯(১)/১০/৩০, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯) মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে ডোমার উপজেলার পূর্ব হরিণচড়া গ্রামের মো. মোয়াজ্জেম ইসলামের ছেলে মো. মাহবুব আলমকে (৪২) তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি ১০ নং হরিণচড়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে ডোমার থানার এফআইআর নং-৫ (তারিখ: ০৪ অক্টোবর, ২০২৪; জিআর নং-১৯৬, ধারা: ১৪৩/৪৪৭/৪৬২/৩২৩/৩২৪/৩০৭/৩৮০/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০) অনুযায়ী মামলা রয়েছে এবং তিনি বর্তমানে থানা হাজতে রয়েছেন।
এদিকে জেলার কিশোরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে সন্ত্রাসবিরোধী মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী চৌধুরী বিপুল (৫০) এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য রুবেল ইসলাম (৩০)। মঙ্গলবার দিবাগত গভীর রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।