শিরোনাম

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, কর পরিশোধের দাবির বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের দায়ের করা রিটের রুল খারিজ করে এ রায় দেওয়া হয়েছে। রায়ে তিন অর্থবছরে গ্রামীণ কল্যাণকে মোট ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেওয়া হয়।

এনবিআরের দাবি করা করের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের করা আইনি লড়াইয়ের পর হাইকোর্ট এ সিদ্ধান্ত দিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর