প্রতিনিধি, সৈয়দপুর, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের উপজেলা কমিটির সহদপ্তর সম্পাদক ফয়েজ আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মোড় এলাকায় তাঁর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান শান ইলেকট্রনিকস প্লাস থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ধলাগাছ মোড়ের শান ইলেকট্রনিকস প্লাস থেকে ফয়েজ আহমেদকে গ্রেফতার করা হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে কী অভিযোগে বা কোন মামলায় গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।