শিরোনাম

পদত্যাগ করলেন বিএনপি নেতা ওসমান ফারুক, শূন্য ঘোষণা কিশোরগঞ্জ-৩ আসন

পদত্যাগ করলেন বিএনপি নেতা ওসমান ফারুক, শূন্য ঘোষণা কিশোরগঞ্জ-৩ আসন

বিএনপি নেতা ওসমান ফারুক ।  ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জ্যেষ্ঠ নেতা ড. মোহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের কারণে জাতীয় সংসদের কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের বৈঠকের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদকে এ তথ্য জানান।

স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ১৬৪, কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে তিনি স্পিকার বরাবর নিজের স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন।

সংসদের বৈঠকের শুরুতে স্পিকার তাঁর পদত্যাগের বিষয়টি অবহিত করেন এবং কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর