শিরোনাম

টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ে বঙ্গবন্ধু-হাসিনার ছবি টাঙাল ছাত্রলীগ, কোটালীপাড়ায় লকডাউনের পক্ষে মিছিল

টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ে বঙ্গবন্ধু-হাসিনার ছবি টাঙাল ছাত্রলীগ, কোটালীপাড়ায় লকডাউনের পক্ষে মিছিল

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। অন্যদিকে, কোটালীপাড়া উপজেলা সদরসহ কয়েকটি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির সমর্থনে মিছিল করেছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে কুশলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী স্লোগান দিতে দিতে বিদ্যালয়ে প্রবেশ করেন। পরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে প্রধান শিক্ষকের কক্ষের ওপরের অংশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেন। এরপর বিদ্যালয়ের মাঠে কিছুক্ষণ স্লোগান দিয়ে তাঁরা চলে যান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন শিকদার বলেন, ছুটিতে থাকায় তিনি বিদ্যালয়ে যেতে পারেননি। দুপুরে জানতে পারেন, ছাত্রলীগের জাকির ও রাজীবসহ ১৫ থেকে ২০ জন নেতাকর্মী বিদ্যালয়ে গিয়ে তাঁর কক্ষে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙিয়েছেন। তবে এ সময় কোনো হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি।

 

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম তালুকদার বলেন, বিদ্যালয় থেকে তাঁকে এ বিষয়ে কেউ কিছু জানাননি। তাই বিস্তারিত না জেনে কোনো মন্তব্য করতে পারবেন না।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। খোঁজখবর নিয়ে বিষয়টি জানতে হবে।

এদিকে, কোটালীপাড়া উপজেলা সদরসহ কয়েকটি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে মিছিল ও স্লোগান দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর