শিরোনাম

মেহেরপুরে হাসপাতালের সামনে বাস খাদে, আহত অন্তত ১৭

মেহেরপুরে হাসপাতালের সামনে বাস খাদে, আহত অন্তত ১৭

মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী লোকাল বাস সড়কের পাশের খাদে পড়ে অন্তত ১৭ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর থেকে কুষ্টিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া কুষ্টিয়া-জ ০৮-০০৯ নম্বরের একটি লোকাল বাস হাসপাতালের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে পাশ দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠাতে সহায়তা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ শুরু করে।

দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। পুলিশ তার সন্ধানে কাজ করছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর