ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে দেশের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ১২ দিন, মাদরাসায় ১৫ দিন এবং কলেজে ১৮ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।
সরকারের প্রকাশিত ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী, প্রতিষ্ঠানভেদে ছুটির সময়সূচিতে কিছুটা পার্থক্য রয়েছে।
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ১২ দিন
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা টানা ১২ দিনের ছুটি ভোগ করবে।
কলেজে ১৮ দিনের ছুটি
কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে। এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ছুটির শেষে ১ ও ২ জানুয়ারি সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১৮ দিনের ছুটি পাবেন।
মাদরাসায় ১৫ দিনের ছুটি
স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় ১৩ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১৫ দিন বন্ধ থাকবে এসব প্রতিষ্ঠান।
এ ছাড়া প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটি প্রয়োগ করা হলে কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির মেয়াদ আরও বাড়তে পারে।