শিরোনাম

মেহেরপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধায় ফেরত

মেহেরপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধায় ফেরত

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে ছয় নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে বিজিবির সতর্ক অবস্থানের কারণে তাদের এ চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই ছয়জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ।

রোববার (১১ অক্টোবর) ভোররাতে সীমান্তের ১৩৭ নম্বর প্রধান পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

রংমহল বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভোররাতে ভারতের দিঘলকান্দি বিএসএফের সদস্যরা ছয় নারী-পুরুষকে সীমান্তের শূন্যরেখায় জড়ো করে। বিষয়টি নজরে আসার পর বিজিবির টহল দল সতর্ক অবস্থান নেয়। এতে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ হয়।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর সকাল ৮টার দিকে বিএসএফ সদস্যরা ওই ছয়জনকে শূন্যরেখা থেকে ফিরিয়ে নিয়ে ভারতের অভ্যন্তরে চলে যায়।

এ ঘটনায় সীমান্ত এলাকায় বিজিবির সতর্ক নজরদারি অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর