শিরোনাম

ফকিরহাট শিরীণ হক স্কুলে ঈদে মিলাদুন্নবী পালিত

ফকিরহাট শিরীণ হক স্কুলে ঈদে মিলাদুন্নবী পালিত

বাগেরহাটের ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা এবং দোয়া অনুষ্ঠিত হয়। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শেখ কবীর আহমেদ। এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. খায়রুল বাসার জুয়েল।

অনুষ্ঠানে অধ্যক্ষ এস. এম. নাসির উদ্দিন মাহাতাব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী খান, বিএনপি নেতা মোড়ল কামরুজ্জামান, অভিভাবক সদস্য শেখ সেলিম আহমেদ, সাবেক অভিভাবক সদস্য কাজী মনিরুজ্জামান টুটুক, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোড়ল সাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ হুসাইন মোহাম্মদ জিয়া, জামায়াত নেতা আবদুস সামাদ, শেখ হাফিজুর রহমান টুকুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ এবং মানবিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষা চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর