শিরোনাম

সৈয়দপুরে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন আড়াই শতাধিক রোগী, ছানি অস্ত্রোপচারে নির্বাচিত ৫০ জন

সৈয়দপুরে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন আড়াই শতাধিক রোগী, ছানি অস্ত্রোপচারে নির্বাচিত ৫০ জন

নীলফামারীর সৈয়দপুরে বিনামূল্যে চক্ষুসেবা কর্মসূচির আওতায় আড়াই শতাধিক রোগীর চোখ পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি ছানি অস্ত্রোপচারের জন্য বাছাই করা হয়েছে ৫০ জন রোগীকে।

সোমবার (১২ অক্টোবর) সকালে লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার। লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫ এ-২ বাংলাদেশের ‘অক্টোবর সেবা পক্ষ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এ কার্যক্রমে সহযোগিতা করে মরিয়ম চক্ষু হাসপাতাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এপেক্সিয়ান মো. রেজাউল করিম রেজা। বক্তব্য দেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের জেলা ৩১৫ এ-২ বাংলাদেশের রিজিয়ন চেয়ারপারসন (হেডকোয়ার্টার, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন) সাংবাদিক লায়ন আমিনুল হক, রিজিয়ন চেয়ারপারসন (ক্লাবস) ও সৈয়দপুর সরকারি কলেজের প্রভাষক কহিনুর বেগম, ডিস্ট্রিক্ট কো-চেয়ারপারসন ও ক্লাবটির কোষাধ্যক্ষ লায়ন মো. আনিছুর রহমান, রিজিয়ন চেয়ারপারসন (হেডকোয়ার্টার) ও সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লায়ন মো. মোখলেছুর রহমান জুয়েল, ক্লাবটির সভাপতি লায়ন মো. রেজাউল হক এবং মরিয়ম চক্ষু হাসপাতালের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. মুরাদ বিন হাফিজ (সৈকত)।

এ সময় ক্লাবটির পরিচালক লায়ন মো. আজমল সরকার, সদস্য লায়ন মির্জা মো. সালাহউদ্দিন বেগ, সাবেক সভাপতি লায়ন আতাহার হোসেন বাদশা, লায়ন গোলাম রুবায়েত মিন্টু, লায়ন কাজী মানিক আলম, লায়ন জাবেদ আলী শেখ, লায়ন নুরন্নবী দুখুসহ ক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে নিবন্ধিত রোগীদের চোখ পরীক্ষা-নিরীক্ষা শেষে বিনামূল্যে ব্যবস্থাপত্র দেওয়া হয়। পরীক্ষা শেষে ৫০ জনকে ছানি অস্ত্রোপচারের জন্য নির্বাচন করেন ডা. মুরাদ বিন হাফিজ (সৈকত)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাছাই করা রোগীদের মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এবং মরিয়ম চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে ছানি অস্ত্রোপচার করা হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর