শিরোনাম

পাকিস্তানের পার্লামেন্টে দাদার প্রতিকৃতির সামনে আবেগাপ্লুত হুমাম কাদের

পাকিস্তানের পার্লামেন্টে দাদার প্রতিকৃতির সামনে আবেগাপ্লুত হুমাম কাদের

পাকিস্তানের ইসলামাবাদে পার্লামেন্ট হাউসে দাদা ও দেশটির জাতীয় পরিষদের সাবেক স্পিকার এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

বুধবার (২৫ নভেম্বর) পার্লামেন্ট হাউসে তোলা একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করে পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক পথচলা, ঐতিহ্য ও জনসেবার দায়িত্ববোধের কথা তুলে ধরেন তিনি।

ফেসবুক পোস্টে হুমাম কাদের লেখেন, ইতিহাস যখন ব্যক্তিগত হয়ে ওঠে, তখন তা শুধু অতীতের সঙ্গে সংযোগ তৈরি করে না, ভবিষ্যতের দায়িত্বও স্মরণ করিয়ে দেয়। দাদার প্রতিকৃতির সামনে দাঁড়ানোর মুহূর্তটি তাঁর কাছে আবেগ ও গর্বের। কয়েক প্রজন্ম পর বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে একই ঐতিহাসিক সংসদ ভবনে আসার অভিজ্ঞতা পরিবারের দীর্ঘ রাজনৈতিক পথচলার স্মৃতি জাগিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি ছবিটিকে শুধু স্মৃতি নয়, বরং প্রজন্মের আত্মিক সংযোগ, রাজনৈতিক উত্তরাধিকার ও জনসেবার দায়িত্ববোধের প্রতীক হিসেবে বর্ণনা করেন।

এদিকে, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তান সফর করছে। সফরের অংশ হিসেবে বুধবার প্রতিনিধিদল ইসলামাবাদের পার্লামেন্ট হাউস পরিদর্শন করে। এ সময় পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক সংসদের ইতিহাস ও আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর