শিরোনাম

কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে দুর্বৃত্তদের বোমা নিক্ষেপ

কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে দুর্বৃত্তদের বোমা নিক্ষেপ

মোটরসাইকেলে এসে প্রধান ফটক লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ছড়াল এলাকায়; হতাহতের ঘটনা নেই

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৫টার দিকে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। বিকট শব্দে বোমাটির বিস্ফোরণ ঘটলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জেল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি জেলা কারাগারের সামনে আসে। পরে সড়কের ওপর থেকে কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করে তারা। বোমাটি বিস্ফোরিত হওয়ার পরপরই মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।

ঘটনার পর কারাগার এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। তবে বিস্ফোরণে কারাগারের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি সড়কের ওপর থেকে কারাগার লক্ষ্য করে একটি ককটেল বোমা নিক্ষেপ করেছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

কারাগারের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে এ ধরনের বিস্ফোরণের ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর