শিরোনাম

পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা তৈরিতে মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা তৈরিতে মাসব্যাপী প্রশিক্ষণ শুরু
ছবি প্রতিনিধি

বেকারত্ব হ্রাস, দক্ষতা উন্নয়ন ও টেকসই ব্যবসা গড়ে তোলার লক্ষ্যে পঞ্চগড়ে শুরু হয়েছে মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচি। এ উদ্যোগের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি এবং উত্তরাঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার বিকাশে সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (SICIP) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। কর্মসূচিটি বাস্তবায়ন করছে যমুনা ব্যাংক পিএলসি।

সোমবার দুপুরে পঞ্চগড়ে আরডিআরএস বাংলাদেশের হলরুমে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন SICIP প্রোগ্রামের নির্বাহী প্রোগ্রাম পরিচালক ও অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ওয়ালিদ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও নূর মোহাম্মদ।

এ সময় বক্তব্য দেন SICIP প্রোগ্রামের উপনির্বাহী প্রোগ্রাম পরিচালক ও অর্থ বিভাগের যুগ্মসচিব ময়নুল হাসান, সহকারী নির্বাহী প্রোগ্রাম পরিচালক ও অর্থ বিভাগের উপসচিব মাহমুদা আক্তার, যমুনা ব্যাংকের এসএমই বিভাগের প্রধান নাসরুল হাদি মোহাম্মদ নুসরাত এবং বাংলাদেশ ব্যাংকের প্রোগ্রাম পরিচালক মো. মাসুম বিল্লাহসহ অন্যরা।

বক্তারা বলেন, উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও ব্যবসায়িক জ্ঞান অর্জনের সুযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের সময়োপযোগী উদ্যোগ উত্তরাঞ্চলের প্রান্তিক পর্যায়ে নতুন ব্যবসা প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের প্রসারে সহায়ক হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর