শিরোনাম

স্থানীয় সরকার নির্বাচনে দ্বিতীয় দফায় আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির

স্থানীয় সরকার নির্বাচনে দ্বিতীয় দফায় আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির

নিজস্ব প্রতিবেদক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় দেশের আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে এনসিপির নেতারা বলেন, দ্বিতীয় দফায় আরও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণার মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি আরও এগিয়ে নিচ্ছে দলটি। নির্বাচনে দলীয় প্রার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সাংগঠনিক কার্যক্রমও চলমান রয়েছে।

নেতারা আরও বলেন, ভোট চুরির মাধ্যমে আগামীর বাংলাদেশে কেউ যেন নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকবে এনসিপি।

এর আগে গত ১০ মে প্রথম দফায় স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল দলটি। ঘোষিত প্রার্থীদের মধ্যে ৬৭ জন উপজেলা চেয়ারম্যান এবং ৩৩ জন পৌর মেয়র পদপ্রার্থী ছিলেন।

দ্বিতীয় দফায় আরও ১০০ জনের নাম ঘোষণার মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী ঘোষণার সংখ্যা দাঁড়াল ২০০ জনে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর