শিরোনাম

পঞ্চগড় জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন, আমির ইকবাল ও সেক্রেটারি দেলোয়ার

পঞ্চগড় জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন, আমির ইকবাল ও সেক্রেটারি দেলোয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জেলা জামায়াত কার্যালয়ে নবনির্বাচিত জেলা মজলিশে শূরার অধিবেশনে এ কমিটি গঠন করা হয়।

অধিবেশনে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও পঞ্চগড় জেলা শাখার নবনির্বাচিত আমির মাওলানা ইকবাল হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন অঞ্চল টিমের সদস্য ও নীলফামারী জেলা শাখার সাবেক আমির আব্দুর রশিদ।

মঙ্গলবার বিকেলে জেলা জামায়াতের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী নবনির্বাচিত ও মনোনীত মজলিশে শূরা সদস্যদের মতামতের ভিত্তিতে এবং কেন্দ্রীয় সংগঠনের অনুমোদন সাপেক্ষে জেলা কমিটির গুরুত্বপূর্ণ পদে কয়েকজনকে মনোনীত করা হয়েছে। এতে জেলা নায়েবে আমির হিসেবে মাওলানা মফিজ উদ্দীন এবং জেলা সেক্রেটারি হিসেবে মাওলানা দেলোয়ার হোসাইন মনোনীত হয়েছেন।

এ ছাড়া জেলা কর্মপরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা আশরাফুল আলম, মো. আবুল বাশার বসুনিয়া, মো. সাইয়েদ নুর-ই-আলম, মাওলানা আব্দুল বাসেত, মাওলানা আতিকুর রহমান, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা মনিরুল ইসলাম ও তোফায়েল প্রধান।

এর আগে, গত ৪ নভেম্বর জামায়াতে ইসলামীর ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরদের নাম ঘোষণা করা হয়। রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন জামায়াতের আমির শফিকুর রহমান। ২৭টি জেলা ও মহানগর শাখায় নতুন আমির নির্বাচিত হন। অন্য শাখাগুলোতে ২০২৪ সালের আগে থেকে দায়িত্ব পালন করা আমিররা পুনর্নির্বাচিত হন। তাঁদের মধ্যে পঞ্চগড় জেলা জামায়াতের আমির নির্বাচিত হন মাওলানা ইকবাল হোসাইন।

পরে ৫ নভেম্বর পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা এলাকায় মনোয়ার কনভেনশন সেন্টারে তিনি শপথ গ্রহণ করেন। তাঁকে শপথবাক্য পাঠ করান জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর