গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার চরাঞ্চলের বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র নারীদের স্বাবলম্বী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সংস্থাটির উদ্যোগে ৩০০ নারীর মাঝে বিতরণ করা হয়েছে উন্নত জাতের ভেড়া। গাইবান্ধা ফুলছড়ি র টেংরাকান্দি চড়ে এছাড়া বিতরণ করা হয়। ভেড়া পালন করে সংসারে বাড়তি আয় করার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন এসব নারী। একই সঙ্গে বন্যা ও নদীভাঙনের মতো দুর্যোগে জীবিকার বিকল্প অবলম্বন হিসেবেও কাজে আসবে এই ভেড়া।
নদীভাঙন আর বন্যা যেন গাইবান্ধার চরাঞ্চলের মানুষের নিত্যসঙ্গী। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি ও ফসল হারিয়ে সংকটে পড়েন এসব এলাকার মানুষ। বিশেষ করে নারীদের জীবিকা হয়ে পড়ে আরও কঠিন। এমন পরিস্থিতিতে চরাঞ্চলের হতদরিদ্র নারীদের স্বাবলম্বী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। সংস্থাটির উদ্যোগে ৩০০ নারীর মাঝে বিতরণ করা হয়েছে উন্নত জাতের ভেড়া। ভেড়া পালন করে সংসারে বাড়তি আয়ের পাশাপাশি দুর্যোগের সময়ও জীবিকার অবলম্বন খুঁজে পাবেন এসব নারী। বন্যা সহিষ্ণু উন্নত জাতের ভেড়া পেয়ে খুশি চরাঞ্চলের নারীরা। একদিকে যেমন পরিবারের আয় বৃদ্ধি হবে তেমনি স্বাবলম্বী হবেন তারা