ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ খুলনার রূপসায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে বাগেরহাটের ফকিরহাট উপজেলার দুই যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার নৈহাটি ইউনিয়নের জাবুসা গ্রামসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬ এর একটি টহল দল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হুসাইন রাজুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। এ সময় গাঁজা সেবনের অপরাধে ওহিদ শেখের ছেলে মোঃ হোসাইন শেখ ও মোঃ নজরুল শেখের ছেলে তামিম শেখকে আটক করা হয়। তাঁদের দুজনের বাড়ি ফকিরহাট উপজেলার ছোট খাজুরা গ্রামে। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের দায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদ- ও ২০০ টাকা করে অর্থদ- দেন। এসআরবি-৬ জানিয়েছে, মাদকের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধে তাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।