শিরোনাম

আমাদের বার্তা-দৈনিক শিক্ষাডটকম অফিসে হামলা ও সম্পাদককে হুমকি

আমাদের বার্তা-দৈনিক শিক্ষাডটকম অফিসে হামলা ও সম্পাদককে হুমকি

ঠাকুরগাঁও প্রতিনিধি: শিক্ষা বিষয়ক দেশের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম দৈনিক আমাদের বার্তা ও দৈনিক শিক্ষা ডটকম-এর সম্পাদক সিদ্দিকুর রহমান খানসহ সারাদেশে সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করা, মব সৃষ্টি এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হুমকির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি (টিআরইউ)। একই সঙ্গে হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

রোববার (১৫ নভেম্বর) ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. আসিফুজ্জামান আসিফ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দৈনিক আমাদের বার্তা ও দৈনিক শিক্ষা ডটকম-এর সম্পাদক সিদ্দিকুর রহমান খানসহ সারাদেশে সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত ও মব সৃষ্টি করে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং হুমকি প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি।

 

এতে আরও বলা হয়, সারাদেশে পেশাদার সাংবাদিকদের এমন হয়রানি ও হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সব সদস্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।

সংগঠনটির নেতারা অবিলম্বে হুমকিদাতাসহ মব সৃষ্টিকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগেও দেশের বিভিন্ন প্রান্তের সাংবাদিক সংগঠন ও প্রেস ক্লাবগুলো দৈনিক আমাদের বার্তা ও দৈনিক শিক্ষা ডটকম-এর সম্পাদক সিদ্দিকুর রহমান খানসহ সাংবাদিকদের ওপর এমন হুমকি ও মব সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর