শিরোনাম

১৫ আগস্ট ঘিরে সাতক্ষীরায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৫ আগস্ট ঘিরে সাতক্ষীরায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৫ আগস্টকে ঘিরে সাতক্ষীরায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের একাংশ ঝটিকা মিছিল করেছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা মৃণাল মন্ডল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শতাধিক নেতাকর্মী হঠাৎ বাইপাস সড়ক এলাকায় জড়ো হন। পরে তারা সড়কে মিছিল বের করে ১৫ আগস্টের ঘটনা এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিভিন্ন স্লোগান দেন। অল্প সময় মিছিল করার পর অংশগ্রহণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

মিছিলের বিষয়ে সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঝটিকা মিছিলের পর সাতক্ষীরা বাইপাস সড়ক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর