শিরোনাম

একদিন বাড়ার পরই বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

একদিন বাড়ার পরই বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম
ছবি:প্রতিনিধি

একদিন বাড়ার পর বিশ্ববাজারে ফের কমেছে স্বর্ণের দাম। বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সেপ্টেম্বরের বৈঠকের কার্যবিবরণীর দিকে। সুদের হার নিয়ে নীতিনির্ধারকদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কার্যবিবরণীতে নতুন কোনো ইঙ্গিত পাওয়া যায় কি না, তা জানতে অপেক্ষা করছেন তারা।

বুধবার (৭ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত ১টা ৪৫ মিনিটে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৫০ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৭৭ ডলারে দাঁড়ায়।

নাগাডটকমের বাজার বিশ্লেষক ফ্র্যাঙ্ক ওয়ালবাম বলেন, স্বর্ণের দাম আপাতত তুলনামূলক স্থিতিশীল থাকলেও সামান্য নিম্নমুখী প্রবণতা দেখা যেতে পারে।

তার মতে, ফেডের বৈঠকের কার্যবিবরণী প্রকাশ হলে মুদ্রানীতি ও সুদের হার বাড়ানোর বিষয়ে নীতিনির্ধারকদের অবস্থান কতটা দৃঢ়, সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এর ফলে ভবিষ্যতে সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের হিসাব-নিকাশেও পরিবর্তন আসতে পারে।

ফ্র্যাঙ্ক ওয়ালবাম আরও বলেন, মধ্যপ্রাচ্যে কোনো নতুন ঘটনা ঘটলে দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের আয়, মার্কিন ডলার কিংবা তেলের দামে পরিবর্তন আসতে পারে। এসব পরিবর্তন স্বর্ণের দামের ওপর প্রভাবকে আরও বাড়িয়ে দিতে পারে।

এদিকে ফেডের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের দৃঢ় অবস্থানের বিষয়টি উঠে এসেছে। ফলে সুদের হার ও মুদ্রানীতি নিয়ে ফেডের পরবর্তী অবস্থানের দিকেই এখন বাজারের নজর।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর