নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (৪ অক্টোবর) সকালে তিনি সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
সফরের প্রথম ধাপে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘The Chief of Army Symposium and Land Forces International Defence Exposition 2026’-এ অংশ নেবেন সেনাপ্রধান। আন্তর্জাতিক এই আয়োজনের পাশাপাশি তিনি মেলবোর্নে অবস্থিত Deakin University পরিদর্শন করবেন।
অস্ট্রেলিয়া সফর শেষে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে যাবেন জেনারেল ওয়াকার-উজ-জামান। সেখানে তিনি ‘Association of the US Army (AUSA) Annual Meeting and Exposition’-এ অংশগ্রহণ করবেন।
সফরকালে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করার কথা রয়েছে সেনাপ্রধানের। পাশাপাশি তিনি দুই দেশের বিভিন্ন সামরিক স্থাপনাও পরিদর্শন করবেন।
নয় দিনের সফর শেষে সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।