শিরোনাম

নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের পৌর বাজার এলাকার দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে নেতাকর্মীরা মাথায় হলুদ রঙের পট্টি পরে অংশ নেন। ব্যানার ও ফেস্টুনে র‌্যালিটি ছিল বর্ণিল।

এর আগে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযমের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সদস্যসচিব সিহাবুজ্জামান চৌধুরী শিহাব।

সভায় বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সভাপতি নুর আলম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহ্বায়ক প্রবীর গুহ রিন্টু এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু পারভেজসহ অন্যরা।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে মোর্শেদ আযম বলেন, বিএনপি সরকারের বয়স মাত্র ছয় মাস। এই সময়ে দেশ যতটুকু এগিয়েছে, তাতেই মানুষ সন্তুষ্ট। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি মানুষের আস্থা রয়েছে। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর