শিরোনাম

ঠাকুরগাঁওয়ে স্কুলের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ, আটক ১

ঠাকুরগাঁওয়ে স্কুলের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ, আটক ১

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে পাকা সড়কে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের কাছাকাছি এ ধরনের নাশকতামূলক ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরে পালানোর সময় স্থানীয় লোকজন এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রুহিয়া থানাধীন কর্ণফুলী ব্রাইট স্টার স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম মো. আরিফ হোসেন (২০)। তিনি ঘনি বিস্টপুর গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে।

স্থানীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ ধরনের ঘটনা শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের পরিবেশ বিঘ্নিত করেছে। এ ঘটনায় অভিভাবক ও সচেতন মহল শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন আরিফ হোসেনকে আটক করেন। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক আরিফ হোসেন ছাত্রলীগের কর্মী।

পুলিশ জানায়, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর