শিরোনাম

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, প্রতিবাদে আনন্দ মোহন কলেজে নতুন চিত্রকর্ম

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, প্রতিবাদে আনন্দ মোহন কলেজে নতুন চিত্রকর্ম

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার প্রতিবাদে ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে নতুন করে তাঁর গ্রাফিতি এঁকেছেন ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা। এ সময় ‘ভয়মুক্ত করো, ইতিহাস বিকৃতি মানি না’ স্লোগানে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার দাবি জানান তাঁরা।

সোমবার সকালে কলেজ ক্যাম্পাসের গণিত বিভাগের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি অঙ্কন করেন দুই ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। এর মাধ্যমে আগের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনার প্রতিবাদ জানান তাঁরা। একই সঙ্গে ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য বিকৃতির বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন।

গ্রাফিতি অঙ্কন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি তানজিল হোসেন মুনিম, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাদমান এহসান, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি শিপন হৃদয়, আনন্দ মোহন কলেজ কমিটির সদস্য রাজিন আহমেদ এবং জেলা ছাত্র ইউনিয়নের সদস্য তানিয়া আক্তারসহ অন্য নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর