শিরোনাম

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রংপুর মহানগর যুবদলের স্মরণসভা

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রংপুর মহানগর যুবদলের স্মরণসভা

চব্বিশের গণঅভ্যুত্থানে ১৯ জুলাই রংপুরে শহীদ হওয়া তিনজনকে স্মরণে সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে রংপুর মহানগর যুবদল। রোববার (১৯ জুলাই) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন।

মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুল আলম নাজু এবং মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন।

মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়াহিদ মুরাদ, ইমরান আহমেদসহ অন্যান্য নেতারা।

স্মরণসভায় জুলাই আন্দোলনে রংপুরে শহীদ জুম্মাপাড়া এলাকার ফল বিক্রেতা মেরাজুল ইসলামের স্ত্রী নাজমিন ইসলাম, পূর্ব শালবন এলাকার সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেনের মা ময়না বেগম এবং গণেশপুর এলাকার স্বর্ণশ্রমিক মোসলেম উদ্দিন মিলনের স্ত্রী দিলরুবা বেগম বক্তব্য দেন।

তারা শহীদ পরিবারের পাশে রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর