শিরোনাম

সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিস্ফোরক ও ডেটোনেটিং কর্ড উদ্ধার

সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিস্ফোরক ও ডেটোনেটিং কর্ড উদ্ধার

 সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে বিস্ফোরক পাওয়ার জেল ও ডেটোনেটিং কর্ড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

আজ  বুধবার (১৮ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ এসব তথ্য জানান।

তিনি বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বিস্ফোরক উচ্চমাত্রার বিস্ফোরণ ঘটাতে সক্ষম।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ৫০টি বিস্ফোরক পাওয়ার জেল, ৪৮টি ডেটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাই পণ্যও জব্দ করা হয়েছে।

উদ্ধার হওয়া বিস্ফোরক নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

চোরাচালানের হোতাদের তালিকা হালনাগাদ করা হচ্ছে জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর