শিরোনাম

বগুড়ায় ১১ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মা-ছেলে গ্রেপ্তার

বগুড়ায় ১১ হাজার ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মা-ছেলে গ্রেপ্তার

বগুড়ার ফুলবাড়ী মধ্যপাড়ায় অভিযান চালিয়ে সাড়ে ১১ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদকব্যবসায়ী লিটনের স্ত্রী কুলসুম (৩৮) ও ছেলে আব্দুল কাইয়ুম লামকে (১৯) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার ভোরে তাঁদের বাড়ির ছাদের ওপর অস্থায়ী মুরগির শেড থেকে এসব ট্যাবলেট উদ্ধার করা হয়।

বগুড়ায় সাড়ে ১১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী লিটনের স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়া মহানগরীর ফুলবাড়ী মধ্যপাড়ার লিটনের স্ত্রী কুলসুম (৩৮) ও ছেলে আব্দুল কাইয়ুম লাম (১৯)। বুধবার ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা পুলিশ জানায়, ডিবি বগুড়ার মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে বুধবার ভোর পৌনে ৫টায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া মহানগরীর ফুলবাড়ী মধ্যপাড়ায় পলাতক আসামি মো. লিটনের বসতবাড়িতে বিশেষ অভিযান চালায়। এ সময় লিটনের স্ত্রী মোছা. কুলসুম বেগম (৩৮) ও ছেলে মো. আব্দুল কাইয়ুম লামকে (১৯) গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে বসতবাড়ির ছাদের ওপর থাকা অস্থায়ী মুরগির শেডের ভেতর থেকে ১১ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর