শিরোনাম

নেত্রকোনায় রেলস্টেশন ও বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নেত্রকোনায় রেলস্টেশন ও বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

 নেত্রকোনার বারহাট্টায় গভীর রাতে বন্ধ থাকা অতিথপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে এবং চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দুটি ঘটনায় দলীয় কার্যালয় ও একটি লাকড়ির দোকান পুড়ে গেছে। তবে রেলস্টেশনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

মঙ্গলবার রাত ১১টা থেকে ১২টার মধ্যে অতিথপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মের তিনটি পিলার ও মেঝেতে পেট্রোলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়া হয়। এ ঘটনার ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দুই যুবককে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যেতে দেখা যায়।

অন্যদিকে, বুধবার ভোর সাড়ে তিনটার দিকে উপজেলার চিরাম ইউনিয়নের বামনগাঁও বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কার্যালয় ও পাশের একটি লাকড়ির দোকান সম্পূর্ণ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

বারহাট্টা থানার ওসি চম্পক দাম জানান, দুটি ঘটনাই তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অতিথপুর স্টেশনের প্ল্যাটফর্মে আগুনের ঘটনায় রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর