শিরোনাম

ইয়াকুবপুর প্রবাসী ফোরামের স্বাবলম্বী প্রকল্প প্রদান, দু'জনকে অটোরিকশা উপহার

ইয়াকুবপুর প্রবাসী ফোরামের স্বাবলম্বী প্রকল্প প্রদান, দু'জনকে অটোরিকশা উপহার

প্রবাসীর স্বপ্ন, আমাদের অঙ্গীকার—সমাজ পরিবর্তনে এগিয়ে যাবে দুর্বার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীর দাগনভূঞা উপজেলার সরকার অনুমোদিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ৫ নম্বর ইয়াকুবপুর প্রবাসী ফোরাম-এর উদ্যোগে ভালোবাসার উপহার ও স্বাবলম্বী প্রকল্প প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়াকুবপুর প্রবাসী ফোরামের প্রধান সমন্বয়ক নুরুল হুদা হুদন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি ইয়াছিন সুমন, দাগনভূঞা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফ এবং ফেনী সাংবাদিক ইউনিটির সভাপতি এম. শরীফ ভূঞা।

অনুষ্ঠানের শুরুতে প্রবাস থেকে দেশে ফেরায় ফোরামের সহ-সভাপতি মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল আরাফাত এবং কার্যকরী সদস্য মো. আবু সাঈদকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

সহকারী শিক্ষক সাজেদুল ইসলাম কমলের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ফোরামের দেশীয় সমন্বয়ক ইস্কান্দার শাহজাদা বাবু, শাহজাহান সাজু, আবদুল ওহাব সবুজ, শেখ জাহিদ ও প্রদীপ কুমার।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল স্বাবলম্বী প্রকল্পের আওতায় দুজন সুবিধাবঞ্চিত ব্যক্তির হাতে অটোরিকশার চাবি তুলে দেওয়া। আয়োজকদের আশা, এ উদ্যোগ তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।

অনুষ্ঠান শেষে ফোরামের সদস্যদের সুস্থতা কামনা এবং প্রয়াত সদস্যদের পরিবারের মৃত স্বজনদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর