শিরোনাম

দৌলতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

দৌলতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মানিকগঞ্জের দৌলতপুরে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাইনুল কবির।

দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। হ্যান্ডবল, কাবাডি, সাঁতার ও দাবাসহ মোট ২৭টি ইভেন্টে শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধাসহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আব্দুল মতিন মাস্টার, দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর