শিরোনাম

পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমা সদৃশ একটি বস্তু ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে লাল টেপ দিয়ে মোড়ানো বস্তুটি ঘিরে রেখেছে পুলিশ। বস্তুটি নিষ্ক্রিয় করতে বোমা ডিসপোজাল ইউনিটের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরের দিকে কে বা কারা প্লাস্টিকের স্কুলের টিফিন বক্সের মতো দেখতে বস্তুটি সেখানে রেখে যায়। লাল টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ বস্তুটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হেল্প ডেস্কের পাশে একটি চেয়ারের ওপর দেখতে পান কার্যালয়ের কর্মচারীরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ ওই এলাকা ঘিরে রাখে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

জেলা প্রশাসক শুকরিয়া পারভীন বলেন, সকাল ৯টার দিকে আমাদের স্টাফরা এখানে লাল টেপে মোড়ানো ছোট্ট একটি বস্তু দেখতে পান। আপাতদৃষ্টিতে এটি টিফিন বাটির আকারের একটি বস্তু বলে মনে হচ্ছে। আমরা সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছি, পুলিশও এ বিষয়ে অবগত রয়েছে। বিশেষ করে বোমা ডিসপোজাল ইউনিটের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এসে বিস্তারিত জানাবেন। আপাতত বস্তুটি বালুর মধ্যে রাখার ব্যবস্থা করা হচ্ছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর