শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের নতুন অবস্থান নিয়ে কটাক্ষ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও ‘দ্য ডেইলি ওয়াদার’-এর সম্পাদক শফিকুল আলম।
তিনি বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে সামরিক বিমান পাঠানোর প্রয়োজন নেই। ভারত চাইলে তাকে স্থলবন্দর দিয়ে অথবা সীমান্তের কাঁটাতারের বেড়া দিয়ে ‘পুশ-ইন’ করতে পারে।
শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে দুটি শর্ত সামনে আনার খবর প্রকাশের পর এ প্রতিক্রিয়া জানান শফিকুল আলম। ভারতের প্রস্তাবিত শর্তগুলোর মধ্যে রয়েছে, শেখ হাসিনাকে দেশে ফেরানোর দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে এবং দেশে ফেরার পর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল ও নতুন করে বিচারপ্রক্রিয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।
শফিকুল আলমের এই মন্তব্যের মধ্য দিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারতের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।