শিরোনাম

শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই পরিবেশবান্ধব জীবনযাপনের অভ্যাস গড়তে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই পরিবেশবান্ধব জীবনযাপনের অভ্যাস গড়তে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান শুধু জ্ঞান অর্জনের জায়গা নয়; এখান থেকেই শিক্ষার্থীদের পরিবেশবান্ধব জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে হবে। পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাগেরহাটের রামপাল উপজেলার শরাফপুর কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশ দূষণ রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই প্লাস্টিকবিরোধী কার্যক্রম শুরু করা প্রয়োজন।

তিনি বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়; ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রত্যেকেরই এ বিষয়ে দায়িত্বশীল হতে হবে। তরুণ প্রজন্ম সচেতন হলে পরিবেশ সংরক্ষণে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

শরাফপুর কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে অতিথিদের সংবর্ধনা দেওয়া হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর