শিরোনাম

১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামে বিমানের ফ্লাইট বন্ধ

১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামে বিমানের ফ্লাইট বন্ধ
ফাইল ছবি

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ইয়েমেনের হুথিদের হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট আগামী রোববার (১৮ অক্টোবর) পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি পরে গণমাধ্যমের পাশাপাশি যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।

তবে জরুরি প্রয়োজনে যাত্রীরা সৌদি আরবের জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে যাতায়াত করতে পারবেন। যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে মদিনা রুটে বোয়িং ৭৮৭-এর পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ চালু করা হয়েছে। এতে প্রতিটি ফ্লাইটে আসনসংখ্যা বেড়েছে ১৪৮টি।

এ ছাড়া জেদ্দা রুটে আরও তিনটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ।

টিকিট ও ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর