শিরোনাম

মুন্সীগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

মুন্সীগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড
ছবি প্রতিনিধি

মুন্সীগঞ্জে ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত দণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তেহসিন ইফতেখার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির মা আশুলিয়ায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। এ সুযোগে বাবা মেয়েকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। ২০১৫ সালের ১৯ জানুয়ারি লৌহজং উপজেলার দক্ষিণ চারিগাঁও আশ্রয়ণ কেন্দ্রে নিজ বাড়িতে ওই শিশুকে ধর্ষণের সময় স্থানীয় লোকজন তাঁকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন।

এ ঘটনায় প্রতিবেশী ইউনুস ফরাজী বাদী হয়ে ওই দিনই লৌহজং থানায় মামলা করেন।

মামলায় আসামিসহ সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) জাহাঙ্গীর আলম।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর