শিরোনাম

বাগেরহাটে মানবাধিকার ডিফেন্ডারস নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বাগেরহাটে মানবাধিকার ডিফেন্ডারস নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা, সাম্প্রতিক লঙ্ঘনের ঘটনা চিহ্নিত এবং মানবাধিকার সুরক্ষায় করণীয় নির্ধারণের লক্ষ্যে বাগেরহাটে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় ‘আস বাংলাদেশ’-এর আয়োজনে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ফোরামের আহ্বায়ক হেমায়েত হোসেন খোকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার আছমা আরা বীথি। সভায় বক্তব্য দেন ডিএইচআরডিএনএস প্রকল্পের কো-অর্ডিনেটর অ্যাডভোকেট সোফিয়া হাসিম, ‘আস বাংলাদেশ’-এর নির্বাহী পরিচালক মো. কজামরুজ্জামান, সুজন সম্পাদক এস কে হাসিব, পিসি কলেজের সাবেক অধ্যক্ষ শাহ আলম ফরাজী, ইভা আক্তার, অ্যাডভোকেট শিরিনা আক্তার, ইয়ামিন আলী, আকমল উদ্দিন সাখী, তাসলিমা বেগম ও ফাতেমা পান্নাসহ অনেকে।

সভায় জেলার সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি, সাম্প্রতিক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, নেটওয়ার্কের কার্যক্রম ও ত্রৈমাসিক প্রতিবেদন নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। পাশাপাশি মানবাধিকার সুরক্ষায় বিদ্যমান চ্যালেঞ্জ, করণীয় ও অংশগ্রহণকারীদের বিভিন্ন সুপারিশ নিয়ে মতবিনিময় করা হয়।

সভায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মানবাধিকার ও অপরাধের মধ্যে পার্থক্য এবং মানবাধিকার সুরক্ষায় নেটওয়ার্কের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সরকারি লিগ্যাল এইডের মাধ্যমে বিনামূল্যে আইনগত সহায়তা পাওয়ার পদ্ধতি এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ), ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক (ডিএইচআরডিএন) বাগেরহাটের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের মানবাধিকারকর্মী ও নেটওয়ার্কের সদস্যরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে নিয়মিত পর্যবেক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তারা।

আয়োজকরা জানান, জেলার মানবাধিকার পরিস্থিতি আরও কার্যকরভাবে পর্যবেক্ষণ এবং মানবাধিকার সুরক্ষায় নেটওয়ার্কের সদস্যদের সমন্বিত ভূমিকা জোরদার করাই ত্রৈমাসিক সভার অন্যতম প্রধান উদ্দেশ্য।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর