শিরোনাম
বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান

ফকিরহাটে জাতীয় শিশুকন্যা দিবস উদযাপন

ফকিরহাটে জাতীয় শিশুকন্যা দিবস উদযাপন

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে জাতীয় শিশুকন্যা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্প্রসারিত ভবন চত্বর থেকে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান। স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এবিএম তৈয়বুর রহমান, সেক্রেটারি আবুল আলা মাসুম, পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আনন্দ কুমার কুন্ডু ও একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজনে শিশুকন্যাদের অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষা ও ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরা হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর